নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি–এর দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড। মঙ্গলবার (১২ মে) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) বন্ডটির লেনদেন শুরু হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বন্ডটির ট্রেডিং কোড ‘BBL2NDSB’ এবং স্ক্রিপ কোড ‘55008’ বন্ডটি ‘পি’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছে।
জানা গেছে, ৭০০ কোটি টাকার এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ২০২৪ সালের ১১ মার্চ ইস্যু হওয়া বন্ডটির অবশিষ্ট মেয়াদ রয়েছে ৪ বছর ১০ মাস।
বন্ডটির বার্ষিক কুপন হার নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫৯ শতাংশ। বিনিয়োগকারীদের প্রতি ছয় মাস অন্তর কুপন পরিশোধ করা হবে।
ব্র্যাক ব্যাংকের এ বন্ডটি নন-কনভার্টিবল, পূর্ণ রিডেম্পশনযোগ্য, কুপন বহনকারী, ফ্লোটিং রেট, আনসিকিউরড ও সাব-অর্ডিনেটেড প্রকৃতির। এতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
বন্ডটির রিডেম্পশন কার্যক্রম শুরু হবে ইস্যুর তৃতীয় বছর শেষে। অর্থাৎ প্রতি বছরের ১১ মার্চ থেকে ধাপে ধাপে মূল অর্থ পরিশোধ করা হবে।
ডিএসই জানিয়েছে, লেনদেনের প্রথম দুই কার্যদিবসে বন্ডটির জন্য বিশেষ সার্কিট ব্রেকার প্রযোজ্য থাকবে। প্রথম ও দ্বিতীয় কার্যদিবসে ৪ শতাংশ সীমা কার্যকর থাকবে। তৃতীয় কার্যদিবসে লেনদেন স্থগিত থাকবে। এরপর চতুর্থ কার্যদিবস থেকে নিয়মিত ৫ শতাংশ সার্কিট ব্রেকার চালু হবে।
Posted ১১:১২ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity