নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও নিট সম্পদমূল্য (এনএভি) বেড়েছে।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪ পয়সা। সে হিসাবে ইপিএস বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৫ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ১৯ টাকা ৭০ পয়সা।
অন্যদিকে, পরিচালন কার্যক্রম থেকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩১ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৭ পয়সা।
Posted ৬:১৯ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity