শিরোনাম >>
শিরোনাম >>

আর্থিক চাপ কমাতে ৫০ কোটি টাকার বন্ড আনছে টেকনো ড্রাগস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট

আর্থিক চাপ কমাতে ৫০ কোটি টাকার বন্ড আনছে টেকনো ড্রাগস
Share

ঋণ পুনর্গঠন ও আর্থিক চাপ মোকাবিলায় ৫০ কোটি টাকার কুপন বেয়ারিং বন্ড ইস্যুর উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ পাঁচ বছর মেয়াদি এ বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে, যার ২৫ শতাংশ হবে রিডিমেবল এবং ৭৫ শতাংশ কনভার্টিবল প্রকৃতির।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত ১৯৬তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ মূলত বিদ্যমান ঋণ পুনর্বিন্যাস, দায় ব্যবস্থাপনা এবং কোম্পানির আর্থিক কাঠামো আরও শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, প্রস্তাবিত বন্ড ইস্যুর অনুমোদনের জন্য আগামী ২৪ জুন সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে। এ জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), কাকরাইল, ঢাকা।

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুন।

বন্ড ইস্যুর ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড-কে। তবে বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে।

বিশ্লেষকদের মতে, ঋণ পুনর্গঠনের এ উদ্যোগ কোম্পানিটির আর্থিক চাপ কমাতে সহায়ক হবে। একইসঙ্গে কনভার্টিবল বন্ড ব্যবস্থার ফলে ভবিষ্যতে মূলধন কাঠামো আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে কোম্পানির তারল্য ব্যবস্থাপনা ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:২৭ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com