শিরোনাম >>
শিরোনাম >>

ঈদের আগে রপ্তানিকারকদের বড় স্বস্তি, ছাড় হলো ৩১০০ কোটি টাকার নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট

ঈদের আগে রপ্তানিকারকদের বড় স্বস্তি, ছাড় হলো ৩১০০ কোটি টাকার নগদ সহায়তা
Share

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের রপ্তানিকারকদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি খাতের বকেয়া নগদ প্রণোদনা বা ক্যাশ ইনসেনটিভ বাবদ ৩ হাজার ১০০ কোটি টাকা ছাড় করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পেয়েছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প।

শনিবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া সব প্রণোদনা আবেদন নিষ্পত্তি করে এ অর্থ পরিশোধ করা হয়েছে।

মোট বিতরণকৃত প্রণোদনার প্রায় ৯৩ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা পেয়েছে তৈরি পোশাক শিল্প। অবশিষ্ট অর্থ দেওয়া হয়েছে পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারকদের মধ্যে।

বাংলাদেশ ব্যাংক বলছে, দ্রুত প্রণোদনার অর্থ ছাড়ের ফলে রপ্তানিকারকদের তারল্য পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা এবং রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতেও এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্যে সরকার নিয়মিতভাবে বিভিন্ন খাতে নগদ সহায়তা দিয়ে আসছে। নির্ধারিত নীতিমালার আওতায় রপ্তানিকারকেরা পণ্য রপ্তানির বিপরীতে এই প্রণোদনা সুবিধা পেয়ে থাকেন।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, অতীতে প্রণোদনার আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণে রপ্তানিকারকদের মধ্যে অসন্তোষ ছিল। তবে এবার বকেয়া আবেদন দ্রুত নিষ্পত্তি করায় সেই চাপ অনেকটাই কমেছে। এর ফলে রপ্তানিমুখী শিল্পে নতুন বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সরকার চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধেও রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে পণ্যভেদে সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হচ্ছে। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এ সুবিধার আওতায় রয়েছে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৩৬ এএম | রবিবার, ১৭ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com