শিরোনাম >>
শিরোনাম >>

ট্রাস্ট ইসলামী লাইফের নতুন চেয়ারম্যান জিল্লুর রহমান মৃধা

  |   বুধবার, ২০ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

ট্রাস্ট ইসলামী লাইফের নতুন চেয়ারম্যান জিল্লুর রহমান মৃধা
Share

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে মো. জিল্লুর রহমান মৃধা। সম্প্রতি পরিচালনা পর্ষদের ৬৩তম সভায় উপস্থিত পর্ষদের সদস্যবৃন্দের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জিল্লুর রহমান মৃধা দীর্ঘ ২৯ বছর ধরে তৈরি পোশাক খাতে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি প্রিমকি এ্যাপারেল্স লিমিটেড, ভিনটেজ ডেনিম লিমিটেড, এবা ফ্যাশন লিমিটেড, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড, ডাচ ডোইরী লিমিটেড এবং এ্যাপারেল ওয়েট প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত আছেন।

জিল্লুর রহমান মৃধা মুন্সিগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। নিজ এলাকার উন্নয়নে তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার পাশাপাশি দেশ ও জাতীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৯ পিএম | বুধবার, ২০ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com