শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনা লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

মেঘনা লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর
Share

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মাধ্যমে পলিসিহোল্ডারদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নতুন সম্ভাবনা তৈরি হলো।

চুক্তির ফলে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পলিসিধারীরা এখন থেকে ঢাকার বিভিন্ন ব্র্যাক হেলথকেয়ার সেন্টার থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠান দুটি আশা করছে, এ অংশীদারিত্ব স্বাস্থ্যসেবায় আধুনিকতা, নির্ভরযোগ্যতা ও গ্রাহকসুবিধা আরও বৃদ্ধি করবে।

চুক্তিতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং কনসালট্যান্ট ও হেড অব বিজনেস মো. জয়নাল আবেদিন ভূঁইয়া। ব্র্যাক হেলথকেয়ারের পক্ষে স্বাক্ষর করেন হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ তৌফিক হাসান, এসবিপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংকাস্যুরেন্স বিভাগের ম্যানেজার ভুইয়া মো. জাহিদুল ইসলাম এবং ব্র্যাক হেলথকেয়ারের এজিএম (অপারেশনস) অহসানুর রহমান আশিকসহ অন্যান্য কর্মকর্তারা।

উভয় প্রতিষ্ঠানই বিশ্বাস করে, এ সহযোগিতা পলিসিহোল্ডারদের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রতিদিনের অর্থনীতি/

Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:২৪ পিএম | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com