শিরোনাম >>
শিরোনাম >>

বেঙ্গল ইসলামি লাইফের শরীআহ সুপারভাইজরি বোর্ডের ৮ম সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

বেঙ্গল ইসলামি লাইফের শরীআহ সুপারভাইজরি বোর্ডের ৮ম সভা অনুষ্ঠিত
Share

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীআহ সুপারভাইজরি বোর্ডের (এসএসবি) ৮ম সভা রবিবার (২১ ডিসেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন এসএসবি’র চেয়ারম্যান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মহিবুল্লাহিল বাকী নদভী। এ সময় ফকিহ্ সদস্য ও এসএসবি’র ভাইস-চেয়ারম্যান মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সি.এস.এ.এ., এবং ফকিহ্ সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম, সি.এস.এ.এ. উপস্থিত ছিলেন।

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সভায় অংশ নেন কোম্পানির পরিচালক খলিলুর রহমান মাসুম ও কাজী সামিরুল হক। ব্যবস্থাপনা পর্যায়ে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর কবির এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম।

সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল্লাহ মাসুম, সি.এস.এ.এ। এরপর পূর্ববর্তী শরীআহ সুপারভাইজরি বোর্ড সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সভায় ২০২৬ সালের শরীআহ প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী প্রশিক্ষণ আয়োজন, আগামী বছরের প্রথম প্রান্তিকের শরীআহ সভা বাস্তবায়নসহ কার্যতালিকাভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ২:১২ পিএম | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com