শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারে মেঘনা লাইফের বার্ষিক সম্মেলন সম্পন্ন

  |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

কক্সবাজারে মেঘনা লাইফের বার্ষিক সম্মেলন সম্পন্ন
Share

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলন ২৮ থেকে ৩০ জানুয়ারি কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজন করা হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক, এফসিএ’র সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ও পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসালটেন্ট অ্যান্ড হেড অব মার্কেটিং জয়নাল আবেদিন ভূঁঞা। অনুষ্ঠানে মেঘনা লাইফের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে অংশগ্রহণকারী উন্নয়ন কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং কনসালটেন্ট অ্যান্ড হেড অব মার্কেটিং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে প্রথম বর্ষ ও নবায়ন প্রিমিয়াম বৃদ্ধির পাশাপাশি তামাদি পলিসি পুনর্বহালের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ লক্ষ্য বাস্তবায়নে উন্নয়ন কর্মকর্তা ও কর্মীরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ তার বক্তব্যে ২০২৫ ব্যবসা বর্ষে মেঘনা লাইফের সার্বিক ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৬ সাল থেকে কোম্পানির ব্যবসা ধারাবাহিকভাবে সন্তোষজনক হারে বৃদ্ধি পাবে এবং এ প্রবৃদ্ধি আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে আগামী বছরে আরও বেশি কর্মকর্তা-কর্মীর অংশগ্রহণে বার্ষিক সম্মেলন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি কোম্পানির ৩০ বছর পূর্তি উপলক্ষে বৃহৎ পরিসরে উদযাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

প্রায় সহস্রাধিক উন্নয়ন কর্মকর্তা ও কর্মীর অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে ২০২৫ ব্যবসা বর্ষে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ২৫ জন জোন ইনচার্জ ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটকে সম্মানসূচক ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

সম্মেলনের সমাপনী বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক, এফসিএ জানান, ২০২৬ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহকের আস্থা, সেবার মান ও পেশাদারিত্ব বজায় রেখে মেঘনা লাইফের কার্যক্রম আরও সম্প্রসারিত করার প্রত্যয়ে কোম্পানি অটল থাকবে।-‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৫৩ পিএম | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com