| বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে ‘অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি’ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২৩ ফেব্রুয়ারি থেকে নতুন নাম কার্যকর হয়েছে এবং তা দেশের আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী এ নাম পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নামের শেষে ‘পিএলসি’ (পাবলিক লিমিটেড কোম্পানি) যুক্ত করা বাধ্যতামূলক হওয়ায় ধাপে ধাপে প্রতিষ্ঠানগুলো নাম পরিবর্তন করছে।
Posted ১১:৩৯ এএম | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity