শিরোনাম >>
শিরোনাম >>

জেনিথ ইসলামী লাইফের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট

জেনিথ ইসলামী লাইফের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Share

পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বুধবার (৪ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস. এম. নুরুজ্জামান।

ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবদুল গনি। এ সময় দেশের সার্বিক উন্নয়ন, কল্যাণ এবং প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রগতি কামনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, কোম্পানির ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা, প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল পারস্পরিক সম্পর্ক জোরদার এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।-‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:০৯ পিএম | বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com