প্রতিদিনের অর্থনীতি | শুক্রবার, ২০ মার্চ ২০২৬ | প্রিন্ট
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে চাঁদ দেখার বিষয়টি প্রশাসন নিশ্চিত করে।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়েছিল, সেদিন দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার পর শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান ৩০ দিনে পূর্ণ হওয়ায় শুক্রবার (২০ মার্চ) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
Posted ৮:০৩ পিএম | শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity