নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
চট্টগ্রামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে “বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা” অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির নিজস্ব কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং একইসঙ্গে কোম্পানির ব্যবসা উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
![]()
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করা এবং সেবার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানটি কোম্পানির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়, যা ভবিষ্যতে গ্রাহকসেবা ও ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। -বিজ্ঞপ্তি
Posted ১০:২৭ পিএম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity