শিরোনাম >>
শিরোনাম >>

জেনিথ ইসলামী লাইফের বিজনেস ডেভেলপমেন্ট লিডারশিপ সামিট অনুষ্ঠিত

  |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট

জেনিথ ইসলামী লাইফের বিজনেস ডেভেলপমেন্ট লিডারশিপ সামিট অনুষ্ঠিত
Share

কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে ‘বিজনেস ডেভেলপমেন্ট লিডারশিপ সামিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) পর্যটন নগরী কক্সবাজারের হোটেল কল্লোলের কনফারেন্স হলে এ সামিটের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সামিটে কোম্পানির ব্যবসা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভ এতে অংশ নেন।

অনুষ্ঠানে গ্রুপ ও হেলথ ইন্স্যুরেন্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও হেড অব ট্রেইনার মো. নাহিদুল ইসলাম। প্রশিক্ষণ সেশনে গ্রাহকসেবা, পণ্য সম্পর্কে দক্ষতা, মাঠপর্যায়ের ব্যবসা সম্প্রসারণ এবং স্বাস্থ্য বীমা খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেশন অফিসার মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার মো. আরিফ হোসেন।

এ ছাড়া সামিটে সদ্য যোগদান করা ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন।

কোম্পানির কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সামিট মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৩৮ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com