প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট
প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৪২তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন। সভায় কোম্পানির পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ খলিলুর রহমান, এম. এ. আউয়াল, সাইদুর রহমান, নাসির লতিফ, এম. এ. মালেক, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার মোহাম্মাদ আউয়াল, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার এবং স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম।
এ ছাড়া সভায় উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শরীফ মোস্তবা, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, প্রধান অর্থ কর্মকর্তা অমর কৃষ্ণ শীল এফসিএ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী এফসিএস উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
Posted ১১:২৩ এএম | সোমবার, ১৮ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity