শিরোনাম >>
শিরোনাম >>

আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট

আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা
Share

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (২৫ জুন) আইডিআরএ’র কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে ন্যাশনাল লাইফের পক্ষ থেকে চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বীমা খাতের উন্নয়ন ও অগ্রগতিতে মীর নাদিয়া নিভিনের সফল নেতৃত্ব কামনা করেন।

সাক্ষাৎকালে দেশের বীমা শিল্পের উন্নয়ন, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং খাতের সুশাসন ও আস্থা বৃদ্ধিতে আইডিআরএ’র ভূমিকার গুরুত্ব নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।

এ সময় আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ন্যাশনাল লাইফের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানের সফল কর্মময় ভবিষ্যৎ কামনা করা হয়। -‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৪৬ পিএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com