শিরোনাম >>
শিরোনাম >>

ইনসেপ্টার ২ কোটি ৪৪ লাখ টাকার নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট

ইনসেপ্টার ২ কোটি ৪৪ লাখ টাকার নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
Share

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২ কোটি ৪৪ লাখ টাকার নৌ বীমা দাবি পরিশোধ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি রাজধানীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কাছে আনুষ্ঠানিকভাবে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে কর্ণফুলী ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, চিফ কো-অর্ডিনেটর মো. জাহিদ আনোয়ার খান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মঈন উদ্দীন, এফসিএস।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষে বীমা দাবির চেক গ্রহণ করেন কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুবুল করিম। এ সময় প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আলিমুল রাজিও উপস্থিত ছিলেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, বীমা দাবির দ্রুত নিষ্পত্তি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং কর্পোরেট গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্ণফুলী ইন্স্যুরেন্সের এ দাবি পরিশোধ বীমা খাতে প্রতিষ্ঠানটির সেবাদান সক্ষমতা ও গ্রাহক প্রতিশ্রুতিরই প্রতিফলন।-বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৪১ পিএম | সোমবার, ১৫ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com