প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | প্রিন্ট
সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের বীমাগ্রহীতা মেসার্স সাদিপ এন্টারপ্রাইজের অগ্নি বীমা দাবির বিপরীতে ২ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকার চেক হস্তান্তর করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূরুল আলম চৌধুরী বীমাগ্রহীতা আবুল কালাম আজাদের হাতে চেকটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক, প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান (দাবি ও পুনর্বীমা) মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পরিশোধের মাধ্যমে সেবার মান উন্নয়ন ও আস্থা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স। বীমাগ্রহীতাদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা এবং সময়মতো দাবি নিষ্পত্তিকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে বলেও তারা উল্লেখ করেন।-বিজ্ঞপ্তি
Posted ৩:১৫ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity