প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | শুক্রবার, ২৬ জুন ২০২৬ | প্রিন্ট
মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকবিরোধী কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রথম পুরস্কার অর্জন করেছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বৈদেশিক কূটনৈতিক প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন, র্যালি ও সচেতনতামূলক কর্মসূচিতে সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসিকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।-বিজ্ঞপ্তি
Posted ১০:৩৮ পিএম | শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity