যমুনা অয়েলের চেয়ারম্যান হলেন আজিজুর রশিদ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট

যমুনা অয়েলের চেয়ারম্যান হলেন আজিজুর রশিদ
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের প্রতিষ্ঠান যমুনা অয়েল পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আজিজুর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (ইএমআরডি)-এর ২০ মে তারিখের চিঠি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২১ মে তারিখের চিঠির আলোকে আজিজুর রশিদকে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

এ নিয়োগের মাধ্যমে তিনি যমুনা অয়েল পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:২৯ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com