শিরোনাম >>
শিরোনাম >>

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম আর নেই

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম আর নেই
Share

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কোম্পানি সূত্র জানায়, আজ বাদ জোহর আনুমানিক বেলা ২:০০ টায় কোম্পানির প্রধান কার্যালয় সংলগ্ন দিলকুশায় অবস্থিত রাজউক জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

 

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২৪ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com