শিরোনাম >>
শিরোনাম >>

প্রবাসীদের সুরক্ষায় গার্ডিয়ান লাইফ ও ক্লিনিকলের চুক্তি স্বাক্ষর

  |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

প্রবাসীদের সুরক্ষায় গার্ডিয়ান লাইফ ও ক্লিনিকলের চুক্তি স্বাক্ষর
Share

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লিনিকল লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ ও ক্লিনিকল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেশনস অফিসার পারভেজ আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা লক্ষাধিক প্রবাসীর স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবিলা করা এ উদ্যোগের মূল লক্ষ্য। নতুন চালু করা এ প্যাকেজের আওতায় থাকছে লাইফ ও হেলথ ইন্স্যুরেন্স সুবিধা, ক্লিনিকলের মাধ্যমে আনলিমিটেড ডাক্তারের পরামর্শ, চাকরি হারালে আর্থিক সুরক্ষা এবং দেশে থাকা পরিবারের সদস্যদের জন্য সামগ্রিক স্বাস্থ্যসেবা সহায়তা।

গার্ডিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মাইক্রোইন্স্যুরেন্স ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি আব্দুল হালিম এবং ভাইস প্রেসিডেন্ট মাইক্রোইন্স্যুরেন্স ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি মো. নওশাদুল করিম চৌধুরী। ক্লিনিকলের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস সাদ এম. মিলকান এবং হেড অব টেকনোলজি সাবা শামস।

এ বিষয়ে শেখ রকিবুল করিম বলেন, ‘এই অংশীদারিত্ব আমাদের প্রবাসী ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারকে সহায়তা করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের জন্য টেকসই ও সহজলভ্য সমাধান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’।

ক্লিনিকলের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেশনস অফিসার পারভেজ আহমেদ বলেন, ‘গার্ডিয়ানের নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সেবার সঙ্গে আমাদের স্বাস্থ্যসেবা যুক্ত হওয়ায় এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের যৌথ লক্ষ্য হলো প্রত্যেক প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কাছে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা’।

এই উদ্যোগ বাংলাদেশি প্রবাসীদের জন্য সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গার্ডিয়ান ও ক্লিনিকলের এ যৌথ প্রচেষ্টা রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আরও উন্নত আর্থিক সুরক্ষা ও মানসিক শান্তি নিশ্চিত করবে।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩৯ পিএম | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com