
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 1812 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিগুলোর সর্বশেষ পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো হচ্ছে; কোহিনূর কেমিক্যাল, বিকন ফার্মাসিউটিক্যালস, নিয়ালকো অ্যালয়েজ, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ, সামিট পাওয়ার, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, এভিন্স টেক্সটাইলস, মতিন স্পিনিং এবং মুন্নু ফেব্রিক্স।
কোহিনূর কেমিক্যাল ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ৬৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক। শেয়ার প্রতি আয় ১৭ দশমিক ০৫ টাকা এবং নিট সম্পদমূল্য ৬৫ দশমিক ১৬ টাকা। এজিএম ৭ ডিসেম্বর, রেকর্ড ডেট ২০ নভেম্বর।
বিকন ফার্মাসিউটিক্যালস ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৪ দশমিক ১০ টাকা এবং নিট সম্পদমূল্য ২৮ দশমিক ৮৬ টাকা। এজিএম ২৩ ডিসেম্বর, রেকর্ড ডেট ১০ নভেম্বর।
নিয়ালকো অ্যালয়েজ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারপ্রতি আয় ২ দশমিক ৪২ টাকা এবং নিট সম্পদমূল্য ১৭ দশমিক ২৫ টাকা। এজিএম ২০ ডিসেম্বর, রেকর্ড ডেট ১৩ নভেম্বর।
ক্রাফটসম্যান ফুটওয়্যার ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১ দশমিক ৫৫ টাকা এবং নিট সম্পদমূল্য ১৫ দশমিক ৫৭ টাকা। এজিএম ২৯ ডিসেম্বর, রেকর্ড ডেট ১৬ নভেম্বর।
সামিট পাওয়ার সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৩ দশমিক ১৯ টাকা এবং নিট সম্পদমূল্য ৪০ দশমিক ৫৭ টাকা। এজিএম ২৪ ডিসেম্বর, রেকর্ড ডেট ১১ নভেম্বর।
ডরিন পাওয়ার ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৩ দশমিক ১৯ টাকা এবং নিট সম্পদমূল্য ৫২ দশমিক ৪৩ টাকা। এজিএম ৩০ ডিসেম্বর, রেকর্ড ডেট ১৯ নভেম্বর।
ন্যাশনাল পলিমার ৫ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারী ও আইসিবি পরিচালকদের জন্য ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ০ দশমিক ০৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২৯ দশমিক ৬৫ টাকা। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর, রেকর্ড ডেট ১৬ নভেম্বর।
প্রিমিয়ার সিমেন্ট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারপ্রতি আয় ১ দশমিক ২৯ টাকা এবং নিট সম্পদমূল্য ৬৪ দশমিক ৫০ টাকা। এজিএম ২৮ ডিসেম্বর, রেকর্ড ডেট ১৬ নভেম্বর।
আর্গন ডেনিমস ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১ দশমিক ৬৮ টাকা এবং নিট সম্পদমূল্য ২৪ দশমিক ৫৭ টাকা। এজিএম ১৮ ডিসেম্বর, রেকর্ড ডেট ২৩ নভেম্বর।
এভিন্স টেক্সটাইলস ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ০ দশমিক ২৯ টাকা এবং নিট সম্পদমূল্য ১২ দশমিক ৮৩ টাকা। এজিএম ১৮ ডিসেম্বর, রেকর্ড ডেট ২৩ নভেম্বর।
মতিন স্পিনিং ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৪ দশমিক ৭০ টাকা এবং নিট সম্পদমূল্য ৬৯ দশমিক ৮৯ টাকা। এজিএম ৯ ডিসেম্বর, রেকর্ড ডেট ১৩ নভেম্বর।
মুন্নু ফেব্রিক্স শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারপ্রতি আয় ০ দশমিক ০৪ টাকা এবং নিট সম্পদমূল্য ২৫ দশমিক ৩৯ টাকা। এজিএম ১৪ ডিসেম্বর, রেকর্ড ডেট ২০ নভেম্বর।

Posted ২:১১ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


