শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

  |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   1687 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩টি কোম্পানি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭টি কোম্পানি শেয়ারহোল্ডারদের নগদ বা স্টক (বোনাস) লভ্যাংশ দেবে। বাকি ৬টি কোম্পানি লভ্যাংশ না দেওয়ার (নো ডিভিডেন্ড) ঘোষণা দিয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ ঘোষণা করা ১৭ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, এএমসিএল প্রাণ, রংপুর ফাউন্ড্রি, আইটি কনসালটেন্টস, আমান ফিড, আমান কটন, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, এস্কয়ার নিট, জেএমআই হসপিটাল, বেঙ্গল উইন্ডসর, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, অ্যাডভেন্ট ফার্মা ও ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ।

লভ্যাংশ না দেওয়া ৬ কোম্পানি হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, শার্প ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিলস, রেনউইক যজ্ঞেশ্বর, সোনারগাঁও টেক্সটাইলস ও জিল বাংলা সুগার মিলস।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের ১৪ টাকা ১ পয়সার তুলনায় বেশি। ৩০ জুন, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ৮৯ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ১ পয়সা, আগের বছর ছিল ৫ টাকা ৫১ পয়সা। এনএভিপিএস ৯২ টাকা ৮৮ পয়সা। এজিএম হবে ২৪ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।

রংপুর ফাউন্ড্রি ২৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৮৬ পয়সা, আগের বছর ছিল ৩ টাকা ৭৮ পয়সা। এনএভিপিএস ৩৫ টাকা ৯ পয়সা। এজিএম হবে ২৪ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।

আইটি কনসালটেন্টস ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে ইপিএস ছিল ৩ টাকা ৬২ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৯৮ পয়সা। এনএভিপিএস ২৩ টাকা ২৫ পয়সা। এজিএম হবে ৭ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৬ নভেম্বর।

আমান ফিড ১১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ২২ পয়সা, আগের বছর ছিল ১৯ পয়সা। এনএভিপিএস ২৮ টাকা ৩ পয়সা। এজিএম হবে ২৯ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১ ডিসেম্বর।

আমান কটন ফাইবার্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস ২১ পয়সা, আগের বছর লোকসান ছিল ২৫ পয়সা। এনএভিপিএস ৩৩ টাকা ৬৩ পয়সা। এজিএম হবে ২৯ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১ ডিসেম্বর।

কাসেম ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস ১ টাকা ৪ পয়সা, আগের বছর ৪২ পয়সা। এনএভিপিএস ২৯ টাকা ৬ পয়সা। এজিএম হবে ১৮ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।

রহিম টেক্সটাইল মিলস ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস ১ টাকা ২৯ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৩ পয়সা। এনএভিপিএস ২৫ টাকা ৮৩ পয়সা। এজিএম হবে ১৫ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।

মালেক স্পিনিং মিলস ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস ৭ টাকা ৪১ পয়সা, আগের বছর ৭ টাকা ৩৮ পয়সা। এনএভিপিএস ৬০ টাকা ৬৩ পয়সা। এজিএম হবে ১৫ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।

বিডিকম অনলাইন ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। কোম্পানিটির ইপিএস ৮৬ পয়সা, আগের বছর ছিল ৮৫ পয়সা। এনএভিপিএস ১৫ টাকা ৫৮ পয়সা। এজিএম হবে ১৮ ডিসেম্বর, রেকর্ড তারিখ ২৩ নভেম্বর।

এস্কয়ার নিট কম্পোজিট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ৪৪ পয়সা, আগের বছর ৪১ পয়সা। এনএভিপিএস ৬৫ টাকা ১০ পয়সা। এজিএম হবে ২৫ জানুয়ারি, রেকর্ড তারিখ ২ ডিসেম্বর।

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ৮৬ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৩৩ পয়সা। এনএভিপিএস ৩৫ টাকা ১৪ পয়সা। এজিএম হবে ২২ জানুয়ারি ২০২৬, রেকর্ড তারিখ ২৬ নভেম্বর।

বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ৫৫ পয়সা, আগের বছর ছিল ৫৩ পয়সা। এনএভিপিএস ২৬ টাকা ১২ পয়সা। এজিএম হবে ১৮ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৯ নভেম্বর।

তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ৭৫ পয়সা, আগের বছর ছিল ৭৩ পয়সা। এনএভিপিএস ৩১ টাকা ৫২ পয়সা। এজিএম হবে ২৮ ডিসেম্বর, রেকর্ড তারিখ ২০ নভেম্বর।

ইফাদ অটোস ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ২৭ পয়সা লোকসান করেছে, আগের বছর লোকসান ছিল ৬১ পয়সা। এনএভিপিএস ৩৫ টাকা ৫৬ পয়সা। এজিএম হবে ২৭ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।

এসএমই খাতের কোম্পানি ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ৭২ পয়সা, আগের বছর ১ টাকা ৫ পয়সা। এনএভিপিএস ১৯ টাকা ৬২ পয়সা। এজিএম হবে ১৩ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৬ নভেম্বর।

অ্যাডভেন্ট ফার্মা ০.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ৭২ পয়সা, আগের বছর ৯০ পয়সা। এনএভিপিএস ১৬ টাকা ৪৩ পয়সা। এজিএম হবে ৩১ ডিসেম্বর, রেকর্ড তারিখ ২০ নভেম্বর।

আনোয়ার গ্যালভানাইজিং গত অর্থবছরে শেয়ার প্রতি লোকসান করেছে ১২.৩২ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১.৩৮ টাকায়। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

শার্প ইন্ডাস্ট্রিজ চলতি বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ০.১১ টাকা। ৩০ জুন শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০.০৮ টাকায়। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

শ্যামপুর সুগার ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫০.৭৭ টাকা। ৩০ জুন পর্যন্ত এর ঋণাত্মক এনএভিপিএস দাঁড়িয়েছে ১,৩১০.৪৪ টাকায়। কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর এবং রেকর্ড ডেট ১২ নভেম্বর।

রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭.৭৬ টাকা। ৩০ জুন ঋণাত্মক এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৫.৫৯ টাকায়। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর এবং রেকর্ড ডেট ১৩ নভেম্বর।

জিল বাংলা সুগার মিলের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৮.৮৭ টাকা। ৩০ জুন পর্যন্ত ঋণাত্মক এনএভিপিএস দাঁড়িয়েছে ১,১৩৯.১৯ টাকায়। কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর এবং রেকর্ড ডেট ১৩ নভেম্বর।

সোনারগাঁও টেক্সটাইলস এর শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৮০ টাকা। ৩০ জুন পর্যন্ত শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮.৩৫ টাকায়। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৬:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com