শিরোনাম >>
শিরোনাম >>

বিজিআইসি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

  |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

বিজিআইসি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
Share

সম্প্রতি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির (বিজিআইসি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর আফতাবনগর কিক অফিসিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স এবং রানার-আপ হয়েছে এইচআর বিভাগ। বিজিআইসি’র বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত চারটি দল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ ফুটবল খেলায় অংশ গ্রহণ করে।

টুর্নামেন্ট উদ্বোধন বিজিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (টেকনিক্যাল) মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ। টুর্নামেন্টের ধারাভাষ্যে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম এবং অবলিখন বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হাসান মাহমুদ রিয়াদ।
চ্যাম্পিয়ান এবং রানার-আপ দলীয় অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমরান রউফ, চৌধুরী মো. আবু সাঈদ, মো. নজরুল ইসলাম, রাশিদা বানু, সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, মো. মানিক মিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ। -‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪১ পিএম | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com