শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যশোরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   403 বার পঠিত

যশোরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে যশোর অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী। এ সময় বিভিন্ন শাখা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বীমা গ্রাহকদের দাবিকৃত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বক্তারা বলেন, গ্রাহকদের দাবির দ্রুত নিষ্পত্তি তাদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের অন্যতম প্রধান উপায়। এ ধরনের উদ্যোগ বীমা সেবাকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য করে তোলে।

প্রধান অতিথি তার বক্তব্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের গ্রাহকসেবার মান উন্নত করার তাগিদ দেন। তিনি বীমা শিল্পে পেশাদারিত্ব, সততা ও সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় কোম্পানিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে ব্যবসা উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে কর্মকর্তা-কর্মচারীরা আগামী দিনের করণীয় নির্ধারণে মতামত দেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com