শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টানা চতুর্থবার আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড জিতল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   397 বার পঠিত

টানা চতুর্থবার আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড জিতল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএল‌সি ১৫তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড–২০২৪ এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি লাভ করে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস, এফসিএ–এর হাতে গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

২০২৪ সালে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এ সম্মাননা প্রদান করে।

উল্লেখ্য, জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টানা চতুর্থবারের মতো এই গৌরবময় আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ বছর দেশের পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্য থেকে মোট ৪৮টি প্রতিষ্ঠানকে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড–২০২৪ প্রদান করেছে আইসিএমএবি।

 

প্রতিদিনের অর্থনীতি/
Facebook Comments Box
advertisement

Posted ৯:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com