
| সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 827 বার পঠিত

নরসিংদীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহকদের মাঝে ১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) নরসিংদীর ড্রীম হলিডে পার্কে আয়োজিত বর্ষ সমাপনী পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এসব দাবির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম এবং তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ও জিএম হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বৃহত্তর বি-বাড়িয়া, সিলেট ও নরসিংদী এরিয়ার বিভিন্ন স্তরের প্রায় ৬ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফের কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের কারণে সাধারণ মানুষের মাঝে ন্যাশনাল লাইফের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি সম্পূর্ণভাবে কর্মীদের সম্মিলিত অবদান। তিনি আরও বলেন, আগামীতে বিশ্বের বিভিন্ন দেশে ন্যাশনাল লাইফের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বীমার নবায়ন প্রিমিয়াম সংগ্রহে সকলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সিইও মো. কাজিম উদ্দিন বলেন, গত পাঁচ বছরে ন্যাশনাল লাইফ ব্যবসায়িকভাবে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭২ লাখ মানুষকে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ন্যাশনাল লাইফের আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী হওয়ায় প্রতিষ্ঠানটি এক ঘণ্টার মধ্যেই বীমা দাবি পরিশোধ করতে পারছে।
তিনি আরও উল্লেখ করেন, এক সময় বীমা খাত উপেক্ষিত হলেও বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। বীমা এখন একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাশনাল লাইফের বীমা সেবা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Posted ৮:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


