শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   211 বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রেনিসেন্স ঢাকা গুলশান হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোস্তফা কামাল।

এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক বিউটি আক্তার, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াসিকুর রহমান, তাসনিম বিনতে মোস্তফা, রাশিক আলম চৌধুরী ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ্।

এতে ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে কোম্পানির বিভিন্ন শাখা প্রধানকে পুরস্কৃত করা হয় এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এর বিভিন্ন নির্দেশনা যথাযথভাবে পরিপালন করে কোম্পানির ব্যবসাকে আরো গতিশীল করার ব্যাপারে চেয়ারম্যান নির্দেশনা দেন। -‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com