
| সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 203 বার পঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি সম্প্রতি শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ আয়োজন করেছে। গাজীপুরের পূবাইলে নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন, মুখ্য উপদেষ্টা আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনে ২০২৫ পঞ্জিকা বছরের ব্যবসায়িক কার্যক্রমের বিশদ পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতের জন্য নতুন কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়।
চেয়ারম্যান সাহিদা আনোয়ার বলেন, “গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং মানসম্পন্ন সেবা প্রদানের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ সম্ভব। উন্নয়ন কর্মকর্তাদের গ্রাহক সেবা নিশ্চিত করতে বিশেষ যত্নবান হতে হবে।”
মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর বলেন, “বীমা ঝুঁকি এবং কোম্পানির বিভিন্ন ব্যবসায়িক বিষয় শাখা ব্যবস্থাপকরা যেন বোঝেন এবং কার্যকরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি।”
প্রতিদিনের অর্থনীতি/

Posted ৪:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


