শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডায়মন্ড লাইফের নেতৃত্বে স্থায়ী দায়িত্ব পেলেন রফিকুজ্জামান

  |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   337 বার পঠিত

ডায়মন্ড লাইফের নেতৃত্বে স্থায়ী দায়িত্ব পেলেন রফিকুজ্জামান

ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. রফিকুজ্জামানের নিয়োগের অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তিন বছরের জন্য তার এ নিয়োগ অনুমোদন দেওয়া হয় গত ২২ জানুয়ারি।

এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্বকালীন সময়ে তিনি প্রতিষ্ঠানটির দৈনন্দিন ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন।

মো. রফিকুজ্জামান দীর্ঘদিন ধরে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তিনি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবের দায়িত্ব পালন করেছেন।

হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী রফিকুজ্জামান ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি অবলিখন, হিসাব বিভাগ, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেন।

২০১৭ সালে তিনি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সে যোগ দেন উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসেবে। দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার আলোকে তার নেতৃত্বে কোম্পানির ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ৪:১০ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com