শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেঙ্গল ইসলামি লাইফ ও হাভাস গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   248 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফ ও হাভাস গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং হাভাস গ্রুপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হাভাস গ্রুপ বাংলাদেশ ইমপ্রেস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এই উপলক্ষে সম্প্রতি ঢাকার মতিঝিলে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক কাজী সামিরুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, ইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা শামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন।

হাভাস গ্রুপ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল এইচ. চৌধুরী, ডিরেক্টর-প্ল্যানিং তাসমিন শাহাদত ডোরা এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠান ব্র্যান্ড উন্নয়ন, যোগাযোগ কৌশল এবং গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগে একসঙ্গে কাজ করবে। এর ফলে বেঙ্গল ইসলামি লাইফের সেবাসমূহ সম্ভাব্য গ্রাহকদের কাছে আরও সহজ, স্পষ্ট ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, ‘এই সহযোগিতা আমাদের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করতে সহায়তা করবে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে আমাদের সেবার ইতিবাচক দিকগুলো মানুষের কাছে আরও ভালোভাবে তুলে ধরা যাবে।’

অন্য দিকে, হাভাস গ্রুপ বাংলাদেশের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল এইচ. চৌধুরী বলেন, ‘বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। প্রতিষ্ঠানটির রূপকল্প ও অভিলক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ও কার্যকর যোগাযোগ সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
advertisement

Posted ১২:২১ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com