শিরোনাম >>
শিরোনাম >>

আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত ন্যাশনাল লাইফ

  |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত ন্যাশনাল লাইফ
Share

দেশের জীবন বীমা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি অর্জন করেছে মর্যাদাপূর্ণ আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বীমা শিল্পে পেশাদারিত্ব, সুশাসন ও টেকসই প্রবৃদ্ধিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটি এই সম্মাননা লাভ করে।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিম উদ্দিন এবং ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস, এফসিএ-এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।

বীমা শিল্পে উৎকর্ষতা ও ইতিবাচক প্রতিযোগিতা উৎসাহিত করতে প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি, দাবী নিষ্পত্তিতে দক্ষতা, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং কর্পোরেট সুশাসন বাস্তবায়নে পেশাদারিত্ব—এই সূচকগুলোর ভিত্তিতে আইডিআরএ প্রথমবারের মতো এই সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:২৬ পিএম | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com