শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী লাইফের ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন

  |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

সোনালী লাইফের ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন
Share

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো একটি গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে ‘দি বেস্ট কাস্টমার অরিয়েন্টেড কোম্পানি’ হিসেবে সম্মানজনক ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে বীমা কোম্পানিটি।

গ্রাহকসেবায় উৎকর্ষতা, আস্থা ও উদ্ভাবনী সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ কোম্পানিটিকে এ পুরস্কার প্রদান করা হয়। এ অর্জনের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক সেবায় সোনালী লাইফের ধারাবাহিক প্রতিশ্রুতি ও সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেল।

উল্লেখ্য, এর আগেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিনী ৩টি পৃথক ক্যাটাগরিতে এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে; যা কোম্পানির ক্রমবর্ধমান সাফল্য, দক্ষতা ও সক্ষমতার প্রমাণ বহন করে।

সোনালী লাইফের পক্ষ থেকে ব্যাংককে অবস্থানরত কোম্পানির প্রতিনিধি মো. রেজাউল করিম আবির অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশের বীমা খাতে ইতিবাচক অবদান রাখতে বদ্ধপরিকর। – বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৩৩ পিএম | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com