| সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি’র ৫ম অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আশিক হোসেন, মিসেস নুসরাত জাহান তানিয়া, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান এবং সিএফও এ.কে.এম. মোস্তাক আহ্ম্মেদ খাঁন।
এছাড়া সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, তরজমা ও মোনাজাত করেন সংস্থাপন বিভাগের প্রধান মো. আব্দুছ ছামাদ।
উল্লেখ্য, কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষকের পদত্যাগের কারণে সৃষ্ট শুন্যতা পূরনার্থে নতুন অডিটর নিয়োগ করা হয় এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহন করা হয়।-বিজ্ঞপ্তি
Posted ১২:০১ পিএম | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity