শিরোনাম >>
শিরোনাম >>

গৌরবময় ৪২ বছরে ন্যাশনাল লাইফ, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানা আয়োজন

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

গৌরবময় ৪২ বছরে ন্যাশনাল লাইফ, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানা আয়োজন
Share

দেশের অন্যতম শীর্ষ জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ৪২ বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে রাজধানীর প্রধান কার্যালয়ে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাওরান বাজারে কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে বেলুন উড্ডয়ন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহেরসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় চেয়ারম্যান বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবনবীমা প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা শুরু করে। পরবর্তীতে এ প্রতিষ্ঠানের পথ ধরেই দেশে আরও বহু জীবনবীমা কোম্পানি গড়ে ওঠে। তিনি উল্লেখ করেন, বীমা খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, কারণ এ খাতের প্রিমিয়াম বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়ে অর্থনীতিকে সচল রাখে।

তিনি আরও বলেন, দীর্ঘ চার দশকেরও বেশি সময়ে ন্যাশনাল লাইফ সঞ্চয়মুখী সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

কোম্পানির তথ্যমতে, ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৭৫ লাখ গ্রাহককে বীমা সেবার আওতায় আনা হয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৩২০ কোটি টাকা এবং দাবি পরিশোধ করা হয়েছে ১২ হাজার ২২০ কোটি টাকা। এছাড়া লাইফ ফান্ড ৭ হাজার ১৮ কোটি টাকা, মোট সম্পদ ৭ হাজার ৭৫১ কোটি টাকা এবং বিনিয়োগ প্রায় ৬ হাজার ২৪১ কোটি টাকায় পৌঁছেছে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে সরাসরি প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে ন্যাশনাল লাইফ।

উল্লেখ্য, সর্বোচ্চ বীমা দাবি পরিশোধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ ও ২০২৪ সালে পরপর দুইবার জাতীয় সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া শীর্ষ করদাতা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশ-বিদেশে একাধিক পুরস্কারও পেয়েছে তারা।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৩৮ এএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com