প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র কুমিল্লা অঞ্চলের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) কুমিল্লায় আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাহকসেবার মানোন্নয়ন ও মাঠপর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, “গ্রাহকের আস্থা অর্জন এবং দ্রুততম সময়ে সেবার মান নিশ্চিত করার মাধ্যমেই পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে অবদান রেখে চলেছে।” তিনি তৃণমূল পর্যায়ে বীমা সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কর্মকর্তা ও প্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। একই সাথে প্রতিষ্ঠানের সার্বিক পরিচালন কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং গ্রাহকসেবা নিশ্চিতকরণে একটি দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি এবং বিপুল সংখ্যক বীমা গ্রাহকের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্মেলনটি সমাপ্ত হয়।-বিজ্ঞপ্তি
Posted ৫:৪৯ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity