প্রাইম ইন্স্যুরেন্সের বার্ষিক ব্রাঞ্চ ম্যানেজারস কনফারেন্স অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট

প্রাইম ইন্স্যুরেন্সের বার্ষিক ব্রাঞ্চ ম্যানেজারস কনফারেন্স অনুষ্ঠিত
Share

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্রাঞ্চ ম্যানেজারস কনফারেন্স ২০২৪ সম্প্রতি গুলশান ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাঃ শওকত আলী।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সাহাদেত হোসেন পিএইচডি, অডিট কমিটির চেয়ারম্যান মো. আক্তার হোসেন সান্নামাত এফসিএ, এফসিএস, ক্লেইম এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ, ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান এ এন এম শহীদুল হক, এনআরসি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লা এবং মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাঃ শওকত আলী বলেন, সকলকে কোম্পানির ব্যবসার প্রবৃদ্ধি, নির্ধারিত লক্ষ্য অর্জন ও গ্রাহক সন্তুষ্টির উপর গুরুত্ব দিতে হবে। এসময় তিনি বিচক্ষণ বিক্রয় কৌশল, কাস্টমার রিটেনশন, দক্ষ জনবল নির্বাচন এবং টিম সদস্যদের নিষ্ঠার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।

 

কনফারেন্সে ১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বিশ্লেষণ করা হয় এবং পরিচালকবৃন্দ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা তাদের বক্ত্যবে কোম্পানির শাখাসমূহের ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিগত ২০২৩ সালের সেরা পারফরমারদের মধ্যে কোম্পানির ব্যবসার প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করা হয়।

 

লক্ষমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন বিশেষ বীমা ব্যক্তিত্ব ও প্রাইম ইন্স্যুরেন্সের চীফ কনসালটেন্ট কে এম সাইদুর রহমান এফসিএস। অনুষ্ঠানে কোম্পানির সকল শাখা প্রধান, ইউনিট প্রধানসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:১৩ পিএম | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com