ই-ভ্যাট রিটার্ন জমার নতুন সময়সীমা ২২ ফেব্রুয়ারি: এনবিআর

  |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

ই-ভ্যাট রিটার্ন জমার নতুন সময়সীমা ২২ ফেব্রুয়ারি: এনবিআর
Share

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশোধিত সূচি অনুযায়ী, জানুয়ারি ২০২৬ কর মেয়াদের ই-ভ্যাট রিটার্ন এখন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। আগে নির্ধারিত শেষ তারিখ ছিল ১৬ জানুয়ারি।

এনবিআরের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র শবে বরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারেননি। এছাড়া ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমের ওপিপি সার্ভার সাময়িকভাবে অচল থাকায় অনলাইন প্ল্যাটফর্মে রিটার্ন দাখিলে বিঘ্ন ঘটে।

দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা ওই নির্দেশনায় উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৫ (১ক) অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

করদাতাদের সুবিধা ও জনস্বার্থ বিবেচনায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪৬ এএম | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com