কর্পোরেট কর কমানোর সুযোগ নেই, বরং বাড়ানোর ভাবনা: এনবিআর চেয়ারম্যান

প্রতিদিনের অর্থনীতি   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

কর্পোরেট কর কমানোর সুযোগ নেই, বরং বাড়ানোর ভাবনা: এনবিআর চেয়ারম্যান
Share

রাজস্ব আহরণ বাড়াতে কর্পোরেট করহার কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একইসঙ্গে উৎসে কর (টিডিএস) কমানোর প্রস্তাবও নাকচ করে দিয়েছেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বুধবার (২২ এপ্রিল) সংস্থাটির সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ অবস্থান তুলে ধরেন। সভায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবনা উপস্থাপন করে।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে কর্পোরেট করহার ইতোমধ্যে এমন পর্যায়ে নেমে এসেছে, যেখানে আরও কমানোর সুযোগ নেই। “রাজস্ব বাড়ানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। প্রয়োজনে করহার বাড়ানোর বিষয়ও বিবেচনায় নিতে হবে,”—বলেন তিনি।

ডিসিসিআই তাদের প্রস্তাবে অ-তালিকাভুক্ত কোম্পানির করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণের সুপারিশ করে। পাশাপাশি তালিকাভুক্ত সিকিউরিটিজের সুদের ওপর উৎসে কর কর্তনের হার (টিডিএস) পূর্বের মতো ৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানায়।

তবে এসব প্রস্তাবের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ব্যক্তি পর্যায়ে সিকিউরিটিজে সুদের ওপর ১০ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ১৫ শতাংশ টিডিএস কার্যকর রয়েছে। অনেক দেশে এ হার আরও বেশি এবং সেখানেই টিডিএস থেকেই রাজস্বের বড় অংশ আসে। “আমাদের ভবিষ্যৎ রাজস্ব লক্ষ্যমাত্রা বিবেচনায় এই হার কমানোর সুযোগ নেই, বরং বাড়ানোর চিন্তা করতে হবে,”—যোগ করেন তিনি।

তিনি আরও জানান, উৎসে অতিরিক্ত কর কেটে থাকলে তা পরবর্তী বছরে সমন্বয় বা রিফান্ড করার সুযোগ রয়েছে। ফলে করদাতাদের জন্য এটি এক ধরনের সাময়িক সঞ্চয়ের মতো কাজ করে, যা পরে সমন্বয় হয়ে যায়।

ডিসিসিআইয়ের যুক্তি ছিল, করপোরেট করহার ও টিডিএস কমানো হলে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়বে। বর্তমানে প্রায় ৩৫০টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। কর সুবিধা দিলে আরও অনেক অ-তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাজারে আসতে উৎসাহিত হবে বলে মনে করে সংগঠনটি।

এছাড়া প্রাক-বাজেট প্রস্তাবে কর কাঠামো সহজীকরণ, ডিজিটাল লেনদেন উৎসাহিত করা, এবং কর পরিশোধ ব্যবস্থাকে আরও ব্যবসাবান্ধব করার মতো একাধিক সুপারিশ তুলে ধরা হয়। তবে সামগ্রিকভাবে রাজস্ব বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে করহার কমানোর বিষয়ে সতর্ক অবস্থানই পুনর্ব্যক্ত করেছে এনবিআর।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৪৭ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com