কোম্পানির আয়কর রিটার্ন জমার সময় ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ল

  |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট

কোম্পানির আয়কর রিটার্ন জমার সময় ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ল
Share

কোম্পানি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময়সীমা আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪–২৫ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ১৫ মার্চ থেকে বাড়িয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) এনবিআরের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে করনীতির দ্বিতীয় সচিব একরামুল হক স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে।

এর আগে দুই দফায় সময় বাড়িয়ে কোম্পানি করদাতাদের রিটার্ন জমার শেষ সময় প্রথমে ১৫ ফেব্রুয়ারি এবং পরে ১৫ মার্চ নির্ধারণ করা হয়েছিল।

সম্প্রতি রিটার্ন জমার সময় বাড়ানোর দাবিতে কয়েকটি ব্যবসায়ী সংগঠন এনবিআরের কাছে আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে নতুন করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাও বাড়ানো হয়েছে। তাদের জন্য রিটার্ন জমার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৫৯ এএম | রবিবার, ১৫ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com