প্রতিদিনের অর্থনীতি | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মোহাম্মদ মোশাররফ হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় মোহাম্মদ মোশাররফ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ১ এপ্রিল থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।
Posted ১০:১৭ এএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity