রিহ্যাবে নতুন নেতৃত্ব: সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক

প্রতিদিনের অর্থনীতি   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

রিহ্যাবে নতুন নেতৃত্ব: সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক
Share

আবাসন খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর দ্বিবার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আবদুর রাজ্জাক।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল-এ অনুষ্ঠিত ভোটগ্রহণ সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩২ মিনিটে শেষ হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে গণনা শুরু হয়ে রাত ১টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. মো. আলী আফজাল। সিনিয়র সহ-সভাপতি পদে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুর রাজ্জাক।

সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ পেয়েছেন ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এ.এফ.এম. উবাইদুল্লাহ ২৩৪ ভোট পেয়ে জয় লাভ করেন।
অর্থ বিষয়ক সহ-সভাপতি হিসেবে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. হারুন অর রশিদ। চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান।

ঢাকা অঞ্চলের পরিচালক পদে ৩৩৮ ভোট পেয়ে শীর্ষস্থান অধিকার করেছেন মো. লাবিব বিল্লাহ। একই পদে উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব উভয়েই ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শাক কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সারদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।

নির্বাচন বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মো. শরিফুল ইসলাম। চেয়ারম্যান ছিলেন মো. জাহিরুল হক ভূইয়া।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৫১ এএম | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com