জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান নির্বাচিত
Share

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে বিজয় অর্জন করেন। এ বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি ভোট। ফলাফল ঘোষণার সময় সাধারণ পরিষদকক্ষে উপস্থিত ছিলেন খলিলুর রহমান। বিজয়ের ঘোষণা শোনার পর তাকে দুই হাত তুলে মুনাজাত করতে দেখা যায়। পরে নতুন সভাপতি হিসেবে তিনি সাধারণ পরিষদে বক্তব্যও দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন।

আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় ইউএনএইচকিউর জেনারেল অ্যাসেম্বলি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক আবর্তন পদ্ধতি অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল। সেই প্রক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকাউরিস প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ চার দশক পর আবারও এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া দেশের জন্য গৌরবের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫০ এএম | বুধবার, ০৩ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com