তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির জানাজা, মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির জানাজা, মানুষের ঢল
Share

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচির দ্বিতীয় দিন রোববার (৫ জুলাই) সকালে এ জানাজা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক আয়াতুল্লাহ জাফর সোবহানি। ইরানের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের নানা দেশ থেকে আসা বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেন।

নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই গ্র্যান্ড মোসাল্লার ভেতরের স্থান পূর্ণ হয়ে যায়। পরে কমপ্লেক্সের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। আশপাশের সড়কেও শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় দেখা যায়।

তীব্র গরমের মধ্যে শোকাহত মানুষের জন্য প্রাঙ্গণে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়। স্বেচ্ছাসেবীরা পানীয় পানি বিতরণ করেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মোবাইল মেডিকেল ইউনিট ও অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, জানাজার কর্মসূচি তিন ধাপে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর পরিবারের কয়েকজন সদস্যের জানাজাও পড়ানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়। শুক্রবার থেকে সেখানে সাধারণ মানুষের জন্য শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ দেশটির শীর্ষ নেতারা খামেনির প্রতি শ্রদ্ধা জানান।

কর্মসূচি অনুযায়ী, সোমবার তেহরানে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর কোম, ইরাকের নাজাফ ও কারবালায় স্মরণ ও বিদায় অনুষ্ঠান হবে। সবশেষে বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে।

 

সূত্র: প্রেস টিভি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৫ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com