আইসিএসবির সেক্রেটারি ও সিইও হলেন সাব্বিরুল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট

আইসিএসবির সেক্রেটারি ও সিইও হলেন সাব্বিরুল আলম চৌধুরী
Share

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) নতুন সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. সাব্বিরুল আলম চৌধুরীকে নিয়োগ দিয়েছে।

সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। রোববার (৭ জুন) থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।

মো. সাব্বিরুল আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। আর্থিক খাতে তার তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকিং, আর্থিক সুশাসন ও নীতিনির্ধারণী কার্যক্রমে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

তিনি আইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে তিনি প্রশিক্ষক, মেন্টর ও অতিথি শিক্ষক হিসেবেও পরিচিত।

আইসিএসবি আশা প্রকাশ করেছে, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি কর্পোরেট সুশাসন ও পেশাগত উৎকর্ষতায় নতুন অগ্রগতি অর্জন করবে।

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:০৫ এএম | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com