নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. আলতাফ হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
১ জুন অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন দায়িত্ব অনুযায়ী, মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। তাঁর নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে বলে কোম্পানির প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।
Posted ২:১৬ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity