নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্লুচিপ কোম্পানি এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এ ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এসিআই পিএলসি সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকসে এক হাজার টাকা অভিহিত মূল্যের ৭০ লাখ কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার ক্রয়ের মাধ্যমে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ অক্টোবরের মধ্যে এ বিনিয়োগ সম্পন্ন করা হবে।
দেশের অন্যতম বৃহৎ খুচরা বিক্রয় চেইন ‘স্বপ্ন’ পরিচালনাকারী এসিআই লজিস্টিকসের ব্যবসা সম্প্রসারণ এবং মূলধন শক্তিশালী করার লক্ষ্যেই এই বিনিয়োগ করা হচ্ছে।
Posted ৬:৪০ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity