| সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (০৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুরসহ মোট ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২০ আগস্ট) দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রথম প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার করার কথা জানানো হয়। দ্বিতীয় প্রজ্ঞাপনে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুরের ডিসিকে প্রত্যাহার করার কথা বলা হয়। এসব কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে উপসচিব পদে বদলি করা হয়েছে। আগেই সিদ্ধান্ত হয়, পর্যায়ক্রমে প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন।
Posted ২:০৩ পিএম | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity