শিরোনাম >>
শিরোনাম >>

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

  |   শনিবার, ১৪ জুন ২০২৫   |   প্রিন্ট

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান
Share

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য মাহমুদ হাসান খান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিজয়ী ফোরামের প্যানেল লিডার ছিলেন।

আজ বিজিএমইএ নির্বাচন বোর্ড এক ঘোষণায় জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে একমাত্র বৈধ মনোনয়নপত্র জমা পড়ায় এবং কোনো আপিল না থাকায় আনুষ্ঠানিক ভোটগ্রহণ ছাড়াই প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সালিম রহমান প্রথম সহ-সভাপতি এবং ইনামুল হক খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতিদের দায়িত্ব পেয়েছেন রেজওয়ান সেলিম, মিজানুর রহমান (ফাইন্যান্স), বিদ্যা অমৃত খান, শাহাব উদ্দৌজা চৌধুরী এবং মোহাম্মদ রফিক চৌধুরী।

এবারের নির্বাচন বোর্ডে চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ইকবাল। সদস্য সচিব ছিলেন মাহমুদুল হাসান এবং সদস্য ছিলেন আশরাফ আহমেদ ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন। রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ কমপ্লেক্সে নির্বাচন সচিবালয় পরিচালিত হয়।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪৪ পিএম | শনিবার, ১৪ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com