শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকের এমডি ছাদেক হোসেনের পদত্যাগ

  |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট

সাউথইস্ট ব্যাংকের এমডি ছাদেক হোসেনের পদত্যাগ
Share

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। গত ২৮ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এর আগে গত ৪ মে ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিলো ব্যাংকের পরিচালনা পর্ষদ। যা আগামী ৪ আগস্ট পর্যন্ত কার্যকর ছিলো। এই সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।

এর আগে ২০২৩ সালের ৫ এপ্রিল, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। এই নিয়োগের আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৪৮ পিএম | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com